কম্পিউটার এর বন্ধ এবং খুলার শব্দ বন্ধ করে দিন
------------------------------------------
কম্পিউটার বন্ধ এবং খুলার শব্দ বন্ধ করতে নিচের program টি একটি নোটপ্যাড এ লিখুন এবং সেভ করুন pagol.vbs নামে
Option Explicit
Dim WSHShell, n, MyBox, p, itemtype, Title
Set WSHShell = WScript.CreateObject(“WScript.Shell”)
p = “HKEY_CURRENT_USER\Control Panel\Sound\”
p = p & “Beep”
itemtype = “REG_SZ”
n= “No”
WSHShell.RegWrite p, n, itemtype
Title = “System Beeps are now Disabled.” & vbCR
Title = Title & “You may need to Log off/Log on” & vbCR
MyBox = MsgBox(Title,4096,”Finished”)
এরপর সেভ করা হয়ে গেলে ফাইল টি ডাবল ক্লিক করুন। এরপর কম্পিউটার restrat মেরে দেখুন আপনার কম্পিউটার এ বন্ধ হতে শব্দ হয় কিনা!
-------------------------------------------------------------------------------------------------------------------------
God Mode: এটি উইন্ডোজ হিডেন ফোল্ডার, গড মোড ফোল্ডার আপনাকে ফোল্ডারের মাধ্যমে একটি কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্যানেল দেয় যেখান থেকে অপারেটিং সিস্টেম সেটিংস এবং VPN সেটিংস, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড থেকে সবকিছু অপটিমাইজ করতে পারেন। এই ফোল্ডার তৈরি করতে
-
নতুন একটি ফোল্ডার তৈরি করে রিনেম করতে হবে God Mode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} এটি দিয়ে।
-
স্বয়ংক্রিয়ভাবে ফোল্ডার এর কন্ট্রোল প্যানেল আইকন পরিবর্তন করবে।
-
এখন আপনি আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর যেকোন সেটিংস পরিবর্তন করতে পারবেন।
সর্বাধিক পরিচিত কি-বোর্ড শর্টকাট:
পিসি সহজে চালানোর জন্য ব্যবহারকারীকে বেশী বেশী কি-বোর্ড শর্টকাট জানা দরকার।
এখানে প্রত্যেক ব্যবহারকারীর জন্য কিছু আবশ্যক পরিচিত কীবোর্ড শর্টকাট দেয়া হল------------
- স্ক্রিনশট নিতে Alt + print screen key শুধুমাত্র একটিভ উইন্ডো ক্লিপবোর্ডে কপি করে।
- Alt + Tab চলমান প্রোগ্রামকে সার্কেল করে।
- চলমান কোন প্রোগ্রাম কাজ না করলে Alt + Ctrl + Delete কী প্রোগ্রাম টাস্ক ম্যনেজারের মাধ্যমে বন্ধ করতে সাহায্য করে। সরাসরি টাস্ক ম্যানেজার কাজ করতে চাইলে Ctrl + Shift + Esc।
- Windows + D সব উইন্ডো মিনিমাইজ করতে ব্যবহার করা হয়।
- সিস্টেম ইনফরমেশন দেখতে Window + Pause/ Break
- সেকেন্ড ডিসপ্লে অথবা প্রজেক্টর সেট করতে Windows + P ব্যবহার করতে হবে।
- ফাইল নেম পরিবর্তন করতে আমরা রাইট ক্লিক করি কিন্তু F2 বাটন চেপে এই কাজ সরাসরি করা যায়।
- Windows + L অন্য প্রোগ্রামের বিরক্তি থেকে বাঁচতে।
**কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস**
**Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।**কম্পিউটারের র্যা ম কম থাকলে কম্পিউটার ধীর গতির হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কম্পিউটার গতি কিছুটা বাড়ানো যায়। ভার্চুয়াল মেমোরি বাড়ানোর জন্য প্রথমে My computer-এ মাউস রেখে ডান বাটনে ক্লিক করে properties-এ যান। এখন Advance-এ ক্লিক করে performance এর settings-এ ক্লিক করুন। আবার Advance-এ ক্লিক করুন। এখন change-এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size-এ আপনার কম্পিউটারের র্যা মের size-এর দ্বিগুন এবং Maximum size-এ র্যা মের size-এর চারগুন দিলে ভাল হয়।
** কন্ট্রোল প্যানেলে যান। Add or Remove-এ দুই ক্লিক করুন। Add/Remove windows components-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহ্ন তুলে দিন। তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না সেগুলোর টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন next-এ ক্লিক করুন। Successful meassage আসলে Finish-এ ক্লিক করুন।
কম্পিউটারকে রাখুন শর্টকার্ট ভাইরাস থেকে মু্ক্তঃ
কম্পিউটার শর্টকার্ট ভাইরাস মুক্ত রাখার জন্য: Start a ক্লিক করে RUN এ যান। wscript.exe লিখে ENTER দিন। তার পর Windows skript host Settings নামে একটি বক্স আসবে।
Stop script after specified number of seconds: এ ক্লিক করে তার নিচে Socond এ 1 দিয়ে APPLY করুন।
এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না। আক্রান্ত পেনড্রাইভের জন্য: আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন এবার Start a ক্লিক করে RUN এ যান cmd লিখে ইন্টার দিন।
আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। যদি আপনার পেন ড্রাইভ লেটার F হয়ে তবে লিখতে হবে F: ইন্টার নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন। attrib –s –h *.* //বুঝার সুবিধার জন্য (attribস্পেস-sস্পেস-hস্পেস*.*) ইন্টার কী চাপুন। এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা? এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন। হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত। শর্টকার্ট Remover software use করতে পারেন। তবে বিশেষ সুবিধা পাবেন।
এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না। আক্রান্ত পেনড্রাইভের জন্য: আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন এবার Start a ক্লিক করে RUN এ যান cmd লিখে ইন্টার দিন।
আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। যদি আপনার পেন ড্রাইভ লেটার F হয়ে তবে লিখতে হবে F: ইন্টার নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন। attrib –s –h *.* //বুঝার সুবিধার জন্য (attribস্পেস-sস্পেস-hস্পেস*.*) ইন্টার কী চাপুন। এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা? এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন। হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত। শর্টকার্ট Remover software use করতে পারেন। তবে বিশেষ সুবিধা পাবেন।
0 comments:
Post a Comment